শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

লং আইল্যান্ড 

বাংলাদেশি মালিকানাধীন ইসলামিক স্কুল প্রতিষ্ঠার  উদ্যোগ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১২:৫১, ২৪ জুলাই ২০২৬

বাংলাদেশি মালিকানাধীন ইসলামিক স্কুল প্রতিষ্ঠার  উদ্যোগ

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রচেষ্টা ও পরিকল্পনার পর অবশেষে লং আইল্যান্ডের বেশোর এলাকায় প্রায় ১৪ একর জমির ওপর অবস্থিত ৭৪ হাজার বর্গফুটের একটি সাবেক ক্যাথলিক হাই স্কুল ভবন ক্রয় সম্পন্ন হয়েছে। প্রকল্প-সংশ্লিষ্টদের ভাষায়, এটি প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও সেবামূলক কর্মকা-ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, প্রতিষ্ঠানটি ৫০ লাখ (৫ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যে ক্রয় করা হয়েছে। তবে ভবনটি অধিগ্রহণের পরও উল্লেখযোগ্য ঋণের দায় রয়েছে, যা প্রতি মাসে নিয়মিত পরিশোধ করতে হবে।
পরিকল্পনা অনুযায়ী, ভবনটিকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক হাই স্কুল হিসেবে গড়ে তোলা হবে। এতে প্রায় ৩০০ শিক্ষার্থীর জন্য আবাসিক (বোর্ডিং) সুবিধা এবং ২০০ জন সিনিয়র সিটিজেনের থাকার ব্যবস্থা রাখা হয়েছে। উদ্যোক্তাদের আশা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সেবাকে সমন্বিত করে এটি লং আইল্যান্ড অঞ্চলে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
তবে প্রকল্পটির আবাসিক (বোর্ডিং) অংশ নিয়ে আইসলিপ এলাকার কয়েকজন অমুসলিম বাসিন্দা আপত্তি জানিয়েছিলেন। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে ২১ জুলাই (মঙ্গলবার) আইসলিপ টাউন হলে গণশুনানি (চঁনষরপ ঐবধৎরহম) অনুষ্ঠিত হয়। অবশেষে ওই শুনানিতে বিষয়টি অনুমোদন লাভ করে।
বিশিষ্ট কমিউনিটি নেতা গিয়াস আহমেদ উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। তার মতে, এই প্রকল্প শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয়; বরং এটি শিক্ষা, সামাজিক সেবা, প্রবীণদের কল্যাণ এবং প্রবাসী সমাজের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাই তারা এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় কমিউনিটি, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
 

শেয়ার করুন: