ছবি: সংগৃহীত
নিউইয়র্কে প্রথম কোন বাংলাদেশী-আমেরিকান ব্যক্তির নামে সকার টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী ও ঢাকা জেলা এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি দুলাল বেহেদু’র নামেই অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট-২০২৬।
টুর্নামেন্টটি সাড়া জাগিয়েছে সর্বত্রই। গত ২৫ মে সোমবার, যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে’র ছুটির দিনে নিউইয়র্ক সিটির ম্যাসপ্যাথ এর মরিস এভিনিউ এবং ৬৩ স্ট্রিট সংলগ্ন সকার ফিল্ডে ‘দুলাল বেহেদু সকার টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়। দুলাল বেহেদু ও তার সহধর্মিণী আসিয়া আকতারের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কমিউনিটির তরুণ প্রজন্মদের ইতিবাচক মানসিকতা গঠন আর খেলাধুলার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এনওয়াইসি কুইন্স এফসি জমজমাট ‘দুলাল বেহেদু সকার টুর্নামেন্ট’র আয়োজন করে। আর এই টুর্নামেন্টের মধ্য দিয়ে কমিউনিটির ক্রীড়াঙ্গনে যোগ হলো নতুন মাত্রা।
টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো ছিল- এনওয়াইপিডি ব্রঙ্কস কিলার্স, নাইট রাইডার্স, হিলসাইড নেক্সড, স্ট্রাইকিং কিংস, কিং এফসি, রাইট অ্যান্ড কনগ্রেডার্স এফসি, ব্রঙ্কস ইউনাইটেড এফসি ও জ্যাকসন হাইটস এফসি। দু’জন প্রফেশনাল রেফারী সুজয় বরুণ ও মিস্টার আইয়ুব-এর তত্ত্বাবধানে খেলাগুলো অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এই টুর্নামেন্ট অংশ গ্রহণকারী খেলোয়াড়দের বয়সের কোনো সীমাবদ্ধতা ছিল না। সকাল ১১টায় শুরু হয়ে পড়ন্ত বিকেল পর্যন্ত চলে টুর্নামেন্টর খোলাগুলো। সবশেষে ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হয় টুর্নামেন্টের। ১৭টি খেলার পর চ্যাম্পিয়ন হয় কিংস এফসি ও রানার্সআপ হয় হিলসাইড নেক্সড। সবশেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী পর্বে বিজয়ী এবং অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বিভিন্ন ট্রফি/পদক তুলে দেন দুলাল বেহেদুসহ উপস্থিত অতিথিবৃন্দ।
পুরষ্কার বিতরণী পর্বে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান ও চ্যানেল আই’র প্রতিনিধি রাশেদ আহমেদ সহ বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা’র প্রেসিডেন্ট ক্যাপ্টেন প্রিন্স আলম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাস্টির সদস্য কাজী আজম, সন্দ্বীপ এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি ফিরোজ আহমেদ, গ্রেটার কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি ইউনুস সরকার, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি, খুলনা সমিতি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ কাজী এলিন, কুইন্স বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী তোফায়েল আহমেদ, স্মার্ট স্টাফিং সার্ভিসেস ইনকের চেয়ারম্যান আছিয়া আক্তার, কুষ্টিয়া সমিতি ইউএসএ’র সভাপতি জালাল উদ্দিন, সাবেক সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিপুল সংখ্যক শিশু-কিশোর-কিশোরী সহ প্রবাসী বাংলাদেশীরা দিনব্যাপী টুনামেন্টটি উপভোগ করেন। বিশেষ কওে টুর্নামেন্টের বিরতির সময় ছোট শিশু-কিশোর-কিশোরীরাও মেতে উঠে। সবার ছিলো সকালের নাস্তা, দুপুরের খাবার এবং খেলার মাঝে স্নাক্স/কফি ও তরমুজের ব্যবস্থাও। খেলার পাশাপাশি পুরো আয়োজন জুড়ে ছিলো পিকনিকের আমেজ। সবমিলিয়ে টুর্নামেন্টটি কমিউনিটির একটি মিলনমেলায় রূপান্তরিত হয়। টুর্নামেন্টটি সফল করতে নেপথ্যে থেকে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রোমিও রহমান ও কয়েস।

















