শুক্রবার, ১৫ মে ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশি-আমেরিকান  লায়ন্স ক্লাব 

প্রেসিডেন্ট রাসেল সেক্রেটারি তপন

নিউইয়র্ক

প্রকাশিত: ২৩:৪২, ১৫ মে ২০২৬

প্রেসিডেন্ট রাসেল সেক্রেটারি তপন

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ঐতিহাসিক নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন লায়ন জেএফএম রাসেল, এমজেএফ এবং বিপুল ভোটে সেক্রেটারি নির্বাচিত হলেন লায়ন মাসুদ রানা তপন।

ডিস্ট্রিক্ট ২০-আর২ এর অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ সংগঠন নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৬Ñ২০২৭ লায়ন্স বর্ষের নির্বাচনে সদস্যদের বিপুল সমর্থনে আবারও সভাপতি পদে নির্বাচিত হন বর্তমান সভাপতি লায়ন জেএফএম রাসেল, এমজেএফ। একই সাথে বিপুল ভোটে ক্লাবের নতুন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন লায়ন মাসুদ রানা তপন।
লায়ন জেএফএম রাসেল এর আগে সফলভাবে এক মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি টানা দুই মেয়াদে সেক্রেটারি, দুই মেয়াদে মেম্বারশিপ চেয়ারম্যান এবং দুই মেয়াদে জয়েন্ট সেক্রেটারি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, নিষ্ঠা, পরিশ্রম ও মানবসেবামূলক কর্মকা-ের স্বীকৃতিস্বরূপ সদস্যরা আবারও তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন।
অন্যদিকে লায়ন মাসুদ রানা তপন গত দুই মেয়াদে সফল ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে সদস্যদের আস্থা অর্জন করেন। তাঁর সততা, নেতৃত্বগুণ ও ক্লাবের প্রতি আন্তরিক অবদানের কারণে এবার তিনি বিপুল ভোটে সেক্রেটারি পদে নির্বাচিত হন।
ক্লাব নেতৃবৃন্দ জানান, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব বর্তমানে নিউইয়র্ক সিটির অন্যতম সেরা ও সম্মানজনক ক্লাব হিসেবে পরিচিত। ডিস্ট্রিক্ট ২০-আর২ এর ৫১টি ক্লাবের মধ্যে সদস্য সংখ্যার দিক থেকে এই ক্লাব দ্বিতীয় বৃহত্তম এবং সেবামূলক প্রজেক্টের দিক থেকে অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব। গত বছর ক্লাবটি স্থানীয় কমিউনিটি ও দেশের বাইরে মানবসেবামূলক কার্যক্রমে ২ লক্ষ ডলারেরও বেশি সেবা প্রদান করেছে।
নবনির্বাচিত সভাপতি লায়ন জেএফএম রাসেল এবং সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন বলেন, “আমরা সকল লায়ন্স সদস্যকে একটি পরিবারের মতো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কমিউনিটি, অসহায় মানুষ এবং দেশের বাইরের দরিদ্র মানুষের সেবায় আরও বড় পরিসরে কাজ করা। আমরা এই ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আগামী বছরকে আরেকটি ঐতিহাসিক বছরে পরিণত করতে চাই।”
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি একটি সুন্দর, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন, নির্বাচিত কমিটি এবং সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
 

শেয়ার করুন: