শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২টি ঈদের জামাত জ্যাকসন হাইটসের মুনা সেণ্টারে 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৫৬, ২৭ মার্চ ২০২৬

২টি ঈদের জামাত জ্যাকসন হাইটসের মুনা সেণ্টারে 

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে ৩৫-৩৫, ৭১ ষ্ট্রিটে অবস্থিত মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন মসেিজদের ইমাম মাওলনা অলিউর রহমান সিরাজী দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মু. ফখরুল ইসলাম মাছুম। এর আগে উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কায়কোবাদ কবির। বিপুল সংখ্যক মুসল্লিদের মধ্যে মহিলা ও শিশুকিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন।
 

শেয়ার করুন: