ছবি: সংগৃহীত
ভালো কিছু করতে হলে নিজেকে ভালবাসতে হবে সর্বাগ্রে। এই ভালোবাসা মানে নিজের যতœ নেয়া, সযতেœ নিজেকে তৈরি করা। একজন সৈনিক যেমন যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি হয় তেমনি সবাইকেই তৈরি হতে হয় জীবন যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে।
এখন প্রশ্ন হল কি প্রক্রিয়ায় মানুষ নিজেকে প্রস্তুত করবে? উত্তর খুব সহজ- পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা। শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। এই পড়াশুনা ও শিক্ষা যদি সঠিক না হয় তবে নিজেকে যেকোনো কাজের জন্য প্রস্তুত করা কঠিন। যে কারণে জীবনও কঠিন হয়ে যায়।
কথায় আছে ‘জানার কোন শেষ নেই‘। সে কারণেই হয়তো জ্ঞানকে সাগরের সাথে তুলনা করা হয়। জ্ঞানের পরিধি অপরিসীম! যাঁদেরকে সর্বজ্ঞানী বলা হয় তারা সাধারণ নয় বরং অসাধারণ। তাঁদের আলাদা করে তুলে রাখলাম। তার চেয়ে আমার আপনার মত সাধারন যারা তাদের কথাই ভাবি। তাই বলছি নিজেকে ভালোবেসে বেসে আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন। আর এই আত্মবিশ্বাসী হওয়ার মূলমন্ত্রই হলো, শিক্ষা লাভ আর পড়াশোনা। যতটা পারেন
জানতে চেষ্টা করুন এবং নতুন নতুন বিষয় শিখুন। যদিও এক জীবনে একজনের দ্বারা সব জানা সম্ভব নয়, তবুও সর্বদা শেখার তেষ্টা থাকলে নিজেকে যারপর নাই সমৃদ্ধ করা যায়।
আরেকটা বিষয় হলো সবার জানার আগ্রহ এককেন্দ্রিক নয়। একেকজনের একেক বিষয় ভালো লাগে। তাতে কোন ক্ষতি নেই। প্রতিটি মানুষই আলাদা। তাই যার যাই ভালো লাগে সেদিকেই দৃষ্টি ফেরান এবং সে বিষয়েই মনোযোগী হোন। দেখবেন সেই বিষয়ে আপনি ক্রমে দক্ষ হয়ে উঠছেন। আর যে কোন দক্ষতাই আপনাকে আত্মবিশ্বাস এনে দেবে, যা আপনার জীবন চলার পথকে মসৃণ করবে এবং সর্বোপরি বিজয় এনে দেবে। আর আপনি হয়ে উঠবেন স্বতন্ত্র আর অগ্রবর্তী। এভাবেই নিজেকে ও নিজের জীবনকে ভালোবাসুন, জ্ঞান অর্জন করুন, আত্মবিশ্বাসী হোন আর বীরদর্পে এগিয়ে চলুন, জয় আসবে সুনিশ্চিত।
লেখক: অভিনেতা।

















