ছবি: সংগৃহীত
পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণা অনুযায়ী, প্রায় ২২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন যে তারা গত এক বছরে ব্যক্তিগতভাবে খেলাধুলার ওপর বাজি ধরেছেন।
সারা দেশজুড়ে বৈধ স্পোর্টস বেটিং বা খেলাধুলায় জুয়া খেলার সুযোগ যত বাড়ছে, ততই জুয়ার আসক্তি নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
নিউইয়র্ক-প্রেসবিটেরিয়ান এবং ওয়েইল করনেল মেডিসিনের আসক্তি মনোরোগ বিদ্যা বিভাগের ভাইস চেয়ার ডা. জোনাথন অ্যাভেরি, ‘নিউজ অল ডে’ অনুষ্ঠানে এনওয়াই১ সঞ্চালক শ্যানন ফেরির সাথে অনলাইন স্পোর্টস বেটিংয়ের সহজলভ্যতা এবং জুয়ার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন।
ডা. অ্যাভেরি বলেন, ‘আগে জুয়া খেলার জন্য আপনাকে কোথাও যেতে হতো। এখন এটি সরাসরি আপনার ফোনের ভেতরেই আছে। আপনি দিন-রাত ২৪ ঘণ্টা এটি করতে পারেন। বর্তমানে শুধু খেলাধুলা নয়, বরং যেকোনো কিছুর ওপরই বাজি ধরা যায়। একবার যখন এই ক্ষুধা তৈরি হয়, তখন মানুষ আরও বেশি করে এর নেশায় মত্ত হতে চায়।’
ডা. অ্যাভেরি আরো জানান, জুয়ার সমস্যার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে, সারাক্ষণ বাজি ধরার চিন্তা করা, হারানো টাকা উসুল করার চেষ্টা করা, জুয়া খেলার বিষয়টি লুকিয়ে রাখা এবং জুয়া খেলা চালিয়ে যাওয়ার জন্য টাকা ধার করা।

















