ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ওশানসাইডে নিজ বাড়িতে একজন নারীকে হত্যার ঘটনায় ১৯৭৪ সালের সেই সন্দেহভাজনকে শনাক্ত করেছে নাসাউ কাউন্টি পুলিশ।
এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৯৭৪ সালে ওশানসাইডের বাসিন্দা ৩১ বছর বয়সী বারবারা ওয়াল্ডম্যানকে টমাস জেনারেজিও হত্যা করেছিলেন।
তদন্তকারীদের মতে, ডিএনএ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জেনারেজিওকে শনাক্ত করা হয়েছে। তবে জেনারেজিও ২০০৪ সালে ৫৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
হত্যাকা-ের সময় বারবারা ওয়াল্ডম্যানকে তার ওশানসাইডের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার মুখ নিচের দিকে এবং হাত দুটি পেছনের দিকে বাঁধা ছিল। তাকে তার নিজের মোজা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
দীর্ঘ ৫২ বছর ধরে এই রহস্যময় হত্যাকা-টি অমীমাংসিত অবস্থায় পড়ে ছিল।

















