শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের  ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:১২, ১৪ মার্চ ২০২৬

গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের  ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ট্রাভেল ব্যবসায় স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতি বছরের মতো এবারও গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল এবং সহযোগী প্রতিষ্ঠান ওর্য়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজন করে একটি ইফতার মাহফিলের। গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির গণ্যমান্য নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে মিডিয়া কর্মীসহ সামাজিক ও আঞ্চলিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন।

এছাড়া এই আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা, তাদের পরিবার, ট্রাভেল ইন্ডাস্ট্রির অন্যান্য ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই ইফতার আয়োজনটি পরিণত হয় এক সুন্দর মিলনমেলায়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, যার মধ্যে ছিল এয়ার ইন্ডিয়া, এমিরেটস, কুয়েত এয়ারওয়েজ এবং চেজ ব্যাংকের প্রতিনিধিরা। অনুষ্ঠনে এবারও গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল এবং সহযোগী প্রতিষ্ঠান ওর্য়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলনের প্রেসিডেন্ট ও সিইও মো. শামসুদ্দিন বশির অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন কমিউনিটির মাঝে সৌহার্দ্য, সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করে তোলে। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র পরিচালক আলহাজ মো. নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, অ্যাটাবের প্রেসিডেন্ট ও কর্ণফুলি ট্রাভেলসের কর্ণধার সেলিম হারুণ, অ্যাটাবের সেক্রেটারি ও স্কাইল্যান্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট মাসুদ মোর্শেদ প্রমুখ।
 

শেয়ার করুন: