শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৩০০০ পণ্যের  দাম কমাচ্ছে  টার্গেট

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:২৩, ১৪ মার্চ ২০২৬

৩০০০ পণ্যের  দাম কমাচ্ছে  টার্গেট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার টানা পঞ্চম বছরের মতো ফেডারেল রিজার্ভের ২% লক্ষ্যের উপরে থাকায়, বাজারের চাহিদা কমে যাওয়া এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাপের মুখে সাড়া দিচ্ছে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।

২০২৬ সালে এসেও যখন মার্কিন ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং জীবনযাত্রার ব্যয় একটি অন্যতম প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন ‘টার্গেট’ বুধবার ঘোষণা করেছে যে তারা ৩,০০০-এর বেশি পণ্যের দাম কমাবে।
টার্গেটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মার্চেন্ডাইজিং অফিসার ক্যারা সিলভেস্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘ব্যস্ত পরিবারগুলো বসন্তের জন্য তাদের ঘর সাজানো এবং পোশাক পরিবর্তনের পরিকল্পনা করার সময় পণ্যের মূল্যের কথা ভাবছে।’
তিনি আরও বলেন, ‘আমরা পোশাক, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং গৃহস্থালি পণ্যের মধ্যে বসন্তকালীন পছন্দের ৩,০০০টি আইটেমের দাম কমিয়ে তাদের এই চাহিদা পূরণ করছি। আমাদের গ্রাহকদের প্রিয় রুচিশীল স্টাইল এবং অবিশ্বাস্য মূল্যের সুবিধা দেওয়া সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে নারী ও শিশুদের পোশাক, ফ্ল্যাট জুতো, স্যান্ডেল ও স্নিকার্স, বিছানার চাদর ও কম্বল, শিশুদের পণ্য, পারিবারির প্রয়োজনীয় জিনিসপত্র এবং প্যান্ট্রি স্ট্যাপলস বা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
বেশির ভাগ পণ্যের ক্ষেত্রে মূল দামের ওপর ৫% থেকে ২০% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, যা এই মাস থেকে শুরু হয়ে পুরো বসন্তকালজুড়ে স্টোরগুলোতে কার্যকর হবে। তবে আলাস্কা ও হাওয়াইয়ের স্টোরগুলো এই মূল্য কমানো কর্মসূচির আওতাভুক্ত নয়।
ফেব্রুয়ারি মাসেও মুদ্রাস্ফীতি ফেডারেল রিজার্ভের ২% লক্ষ্যের উপরে থাকায় নীতিনির্ধারকরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগের বিষয়টি বিবেচনা করছেন।
‘ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস’ বুধবার জানিয়েছে, কনজিউমার প্রাইস ইনডেক্স, যা জ্বালানি তেল, মুদি পণ্য এবং বাড়িভাড়াসহ বিভিন্ন পণ্য ও সেবার ব্যয়ের একটি বিস্তৃত পরিমাপ, ফেব্রুয়ারি মাসে ০.৩% বেড়েছে এবং এক বছর আগের তুলনায় বেড়েছে ২.৪%। বার্ষিক এই হার জানুয়ারির তুলনায় অপরিবর্তিত থাকলেও মাসিক প্রবৃদ্ধি জানুয়ারির ০.২% শতাংশের চেয়ে কিছুটা বেশি।
মূল্য হ্রাসের এই পদক্ষেপটি মূলত বিক্রয় প্রবৃদ্ধি পুনরুদ্ধারের একটি বৃহত্তর কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। টার্গেটের সিইও মাইকেল ফিডেলকে গত সপ্তাহে এক আর্থিক সভায় নারী পোশাক, হোম এবং বেবি প্রোডাক্টের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগের কথা উল্লেখ করে কোম্পানির প্রবৃদ্ধিতে ফেরার পরিকল্পনা তুলে ধরেন।
 

শেয়ার করুন: