শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কুইন্সে নারীর বিচ্ছিন্ন  দেহ উদ্ধার, স্বামী  গ্রেপ্তার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:০৩, ১৪ মার্চ ২০২৬

কুইন্সে নারীর বিচ্ছিন্ন  দেহ উদ্ধার, স্বামী  গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার এবং স্বামী গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, স্বামীর দ্বারা হত্যার শিকার ওই নারী হলেন সালিশা আলী(৩৪)। গত সপ্তাহে ব্রড চ্যানেল এলাকার জ্যামাইকা ওয়াইল্ডলাইফ রিফিউজি ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়।

নিউ ইয়র্ক সিটির কুইন্সে এক নারীর দেহাবশেষ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
পুলিশ জানায়, স্বামীর দ্বারা হত্যার শিকার ওই নারী হলেন সালিশা আলী(৩৪)।
গত সপ্তাহে ব্রড চ্যানেল এলাকার জ্যামাইকা ওয়াইল্ডলাইফ রিফিউজি ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়।
পরে বুধবার তার স্বামী রূপচাদ সিম্বুকে(৭৫) গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ১৩ জুলাই সর্বশেষ এক আত্মীয় ফেসটাইম কলে জীবিত অবস্থায় দেখা যায় সালিশাকে। একই দিনে সিম্বু থানায় গিয়ে স্ত্রী নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, স্ত্রীকে হত্যার পর নিজের সংশ্লিষ্টতা গোপন করতে সিম্বু নিখোঁজের প্রতিবেদন করেছিলেন।
তদন্তে জানা যায়, ২০২৩ সালে ত্রিনিদাদে বসবাসকালে সিম্বু ও সালিশার পরিচয় হয়। পরে ২০২৪ সালে সালিশা কুইন্সে ফিরে এসে সিম্বুর সঙ্গে বসবাস শুরু করেন এবং একই বছর তারা বিয়ে করেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে কুইন্সে সালিশার ধড় উদ্ধার হওয়ার পর ত্রিনিদাদে থাকা তার পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করেন।
সর্বশেষ গত বৃহস্পতিবার কুইন্সের আরেকটি এলাকা থেকে তার মাথা উদ্ধার করা হলে বিষয়টি নিশ্চিত হয়।
অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি এবং আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
 

শেয়ার করুন: