ছবি: সংগৃহীত
গ্রীষ্মের তীব্র গরমে গাড়িতে শিশুদের একা রেখে যাওয়ার বিষয়ে অভিভাবক ও যতœকারীদের সতর্ক করেছে নিউ ইয়র্ক স্টেট গভর্নরস ট্রাফিক সেফটি কমিটি (জিটিএসসি)। জানালা সামান্য খোলা থাকলেও বন্ধ গাড়ির ভিতরের তাপমাত্রা দ্রুত বেড়ে জীবনঘাতী হতে পারে।
সরকারি তথ্য মতে, ১৯৯০ সাল থেকে নিউ ইয়র্ক স্টেটে অন্তত ১৪ জন শিশু এবং ২০২৫ সালে সমগ্র যুক্তরাষ্ট্রে ৩১ জন শিশু গাড়িতে আটকে পড়ে হিটস্ট্রোকে মারা গেছে। এতে দেখা গেছে, প্রতি ১০টি মৃত্যুর ৩টিই ঘটে অভিভাবকের অলক্ষ্যে শিশু একা গাড়িতে ঢুকে পড়লে।
দুর্ঘটনা এড়াতে জিটিএসসি ও এনএইচটিএসএ’র মূল পরামর্শ
ক্স কোনো অবস্থাতেই শিশুকে গাড়িতে একা ফেলে না রাখা।
ক্স গাড়ি লক করার আগে পেছনের সিট অবশ্যই পরীক্ষা (ডাবল-চেক) করা।
ক্স পার্ক করা গাড়ি সর্বদা লক রাখা এবং চাবি/রিমোট শিশুদের নাগালের বাইরে রাখা।
ক্স কোনো শিশুকে লক করা গাড়িতে একা দেখলে তাৎক্ষণিক ৯১১ (৯১১) নম্বরে কল করা।
জনসচেতনতা বাড়াতে রাজ্যজুড়ে ‘গরম গাড়ি মারাত্মক বিপজ্জনক’ শীর্ষক বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালাচ্ছে সংস্থাটি।

















