শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এনওয়াইপিডির সদ্য প্রকাশিত তথ্য

সাবওয়েতে অপরাধ বাড়ছে  উদ্বেগজনকহারে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪০, ৭ আগস্ট ২০২৬

সাবওয়েতে অপরাধ বাড়ছে  উদ্বেগজনকহারে

ছবি: সংগৃহীত

এনওয়াইপিডির সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সাত মাসে নিউইয়র্ক সিটির প্রধান অপরাধের ঘটনা সার্বিকভাবে ৬.৬% কমেছে, যার মধ্যে কেবল জুলাই মাসেই কমেছে ১২.৭% (১১,৩৬৭ থেকে ৯,৯১৯-এ)। বিশেষ করে গুলি বর্ষণ (৩৮১টি) ও হত্যাকা-ের (১৪৯টি) ঘটনা এনওয়াইপিডির ইতিহাসে সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে।

নগরীর সবকটি বরোতে পরিস্থিতির উন্নতি হলেও একমাত্র ব্যতিক্রম পাতাল রেল বা সাবওয়ে ব্যবস্থা। জুলাই মাসে ট্রানজিট সিস্টেমে বড় অপরাধ ১০.৯% বেড়েছে (১৫৬টি থেকে ১৭৩টিতে)। জুলাইয়ে সাবওয়েতে কোনো হত্যাকা- না ঘটলেও মূলত বড় ধরনের চুরি (৮৮টি) ও বয়স্ক যাত্রীদের ওপর হামলা বাড়ার কারণে সামগ্রিক অপরাধ বেড়েছে।
পুলিশ কমিশনার জেসিকা টিশ এই সার্বিক সাফল্যের পেছনে বাহিনীর ডেটা-চালিত আধুনিক কৌশলকে কৃতিত্ব দিয়েছেন। পুরো নগরীর অপরাধ কমলেও সাবওয়ে ব্যবস্থাটি আপাতত একমাত্র ব্যতিক্রমী ক্ষেত্র হিসেবে রয়ে গেছে।
 

শেয়ার করুন: