ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণ একটি অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। যারা মার্কিন ইমিগ্র্যান্ট (অভিবাসী) ভিসা পেতে চান, তাদের অবশ্যই প্রমাণ করার যোগ্যতা থাকতে হবে যে তারা জাতির জন্য বোঝা না হয়ে বরং সুবিধা এনে দেবেন।
বিদ্যমান আইন ও বিধিবিধানের ভিত্তিতে, স্টেট ডিপার্টমেন্টএমন একটি প্রক্রিয়া বাস্তবায়ন করেছে যা কনস্যুলার অফিসারদের নির্দেশ দেয় যাতে তারা নির্দিষ্ট কিছু ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীকে ইউএসসিআইএস-এর কাছে ‘পাবলিক চার্জ বন্ড’-এর জন্য আবেদনের আদেশ দিতে পারেন। এই প্রক্রিয়াটি বর্তমানে একটি পাইলট প্রকল্পের অধীনে পরিচালনা করা হচ্ছে।
ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা পর্যাপ্ত প্রমাণ পেশ করার মাধ্যমে পাবলিক চার্জজনিত আবেদন প্রত্যাখ্যান কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন—যাতে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাদের সরকারের ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা নেই। নির্দিষ্ট কিছু ভিসা আবেদনকারীর জন্য এই ‘পাবলিক চার্জ বন্ড’-এর আবেদন করার আইনি ক্ষমতা ব্যবহার করা ডিপার্টমেন্টের আরেকটি অতিরিক্ত উপায়। আবেদনটি অনুমোদিত হলে, আবেদনকারী যদি অন্যান্য দিক থেকে যোগ্য হন, তবে কনস্যুলার অফিসাররা আইএনএ ধারা ২১২(এ)(৪)-এর অধীনে পূর্বে প্রত্যাখ্যাত ভিসা আবার ইস্যু করতে পারেন। পাবলিক চার্জ বন্ড এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ইউএসসিআইএস-এর ওয়েবাসাইটে পাওয়া যাবে।
ক্স আমি কি এখন পাবলিক চার্জ বন্ডের জন্য আবেদন করতে পারি?
বর্তমানে আমরা কেবল নির্বাচিত কিছু আবেদনের জন্য এই প্রক্রিয়া বাস্তবায়ন করছি। যেসব আবেদনকারীর পাবলিক চার্জ বন্ড জমা দেওয়া প্রয়োজন, তাদের কনস্যুলার অফিসার কর্তৃক অবহিত করা হবে।
ক্স পাবলিক চার্জ বন্ডের পরিমাণ কত?
৮ সিএফআর ২১৩.১(বি) অনুযায়ী, একজন কনস্যুলার অফিসার বন্ডের পরিমাণ নির্ধারণ করেন। প্রতিটি মামলার সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে অফিসাররা এই অঙ্ক ঠিক করবেন।
ক্স এটি কি আমার বর্তমান বৈধ ভিসাকে প্রভাবিত করবে?
না। এটি বর্তমানে বৈধ কোনো ভিসাকে প্রভাবিত করবে না।
ক্স যে ব্যক্তি আমার পাবলিক চার্জ বন্ড জমা দিচ্ছেন, তিনি কি কখনো তার অর্থ ফেরত পাবেন?
হ্যাঁ। আরো তথ্যের জন্য ইউএসসিআইএস-এর ওয়েবসাইট দেখুন।

















