ছবি: সংগৃহীত
অধস্তন এক নারী পুলিশ সদস্যকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক ইন্সপেক্টরকে আনুষ্ঠানিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এনওয়াইপিডি নিশ্চিত করেছে, ৪৬ বছর বয়সী জেরেমি শ্যুব্লিনকে পুলিশ বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য বর্তমানে শ্যুব্লিন এবং নিউ ইয়র্ক সিটি প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন।
তার আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ইংরেজি নববর্ষের দিন (১ জানুয়ারি) ব্রঙ্কসের একটি থানায় শ্যুব্লিন ভুক্তভোগীকে একটি সোফায় ছুড়ে ফেলেন, তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করেন এবং তার সাথে ‘দ্বিজাতিগত সন্তান’ জন্ম দেওয়ার আকাক্সক্ষা প্রকাশ করেন।
এনওয়াইপিডি জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ তদন্ত বিভাগ এই অভিযোগের তদন্ত করেছে এবং মামলাটি ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে পাঠিয়েছে।
শ্যুব্লিন অবশ্য তার বিরুদ্ধে আনা ধর্ষণের চেষ্টা এবং শারীরিক হেনস্থাসহ সব অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আগামী অক্টোবর মাসে এই মামলার পরবর্তী আদালত শুনানির দিন ধার্য করা হয়েছে।

















