শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সাইক্লোস্পোরিয়াসিসে  এড়িয়ে চলবেন  যেসব খাবার 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৮, ১৭ জুলাই ২০২৬

সাইক্লোস্পোরিয়াসিসে  এড়িয়ে চলবেন  যেসব খাবার 

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটিসহ পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ‘সাইক্লোস্পোরিয়াসিস’ নামক অন্ত্রের এক বিশেষ রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে। এটি মূলত একটি পরজীবীজনিত রোগ, যা মানুষের পরিপাকতন্ত্রে আক্রমণ করে তীব্র ডায়রিয়া ও বমি বমি ভাবের সৃষ্টি করতে পারে।

নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার চার শতাধিক ঘটনা নথিবদ্ধ করা হয়েছে।
এই প্রাদুর্ভাব থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায়, সে বিষয়ে জরুরি পরামর্শ দিতে ‘নিউজ অল ডে’ অনুষ্ঠানে এনওয়াই১ অ্যাঙ্কর শ্যানন ফেরির সাথে যুক্ত হয়েছিলেন এনওয়াইইউ ল্যাঙ্গন-এর খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. রাবিয়া ডি লাটুর।
সাক্ষাৎকারে ডা. রাবিয়া ডি লাটুর বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘আমরা এখনো নিশ্চিতভাবে এই বর্তমান প্রাদুর্ভাবের মূল উৎসটি জানতে পারিনি। তাই আমরা অতীতের প্রাদুর্ভাবগুলোর ইতিহাস পর্যালোচনা করছি এবং কোন কোন খাবার থেকে এ পরজীবীটি ছড়ানোর আশঙ্কা সবচেয়ে বেশি থাকে, তা খতিয়ে দেখছি।’
যেসব খাবার এড়িয়ে চলার পরামর্শ
পূর্ববর্তী অভিজ্ঞতা ও বর্তমান ঝুঁকির কথা বিবেচনা করে ডা. ডি লাটুর সাধারণ মানুষকে কিছু নির্দিষ্ট কাঁচা ও প্রক্রিয়াজাত খাবার আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তার মতে, সংক্রমণের এই সময়ে যেসব খাবার থেকে দূরে থাকা উচিত, সেগুলোর মধ্যে রয়েছে প্যাকেটজাত লেটুস পাতা, পার্সলে পাতা, ধনেপাতা, মটরশুঁটি বা স্নো পিস, রাসবেরি।
 

শেয়ার করুন: