শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কবাসীর জন্য দারুণ সুখবর 

জননিরাপত্তার জয়: নির্বাচনী  প্রতিশ্রুতি ভঙ্গ মামদানির 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৩, ৫ জুন ২০২৬

জননিরাপত্তার জয়: নির্বাচনী  প্রতিশ্রুতি ভঙ্গ মামদানির 

ছবি: সংগৃহীত

দারুণ সুখবর : মেয়র জোহরান মামদানি তার আরো একটি নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করছেন এবং এর ফলে নগরীটি আগের চেয়ে বেশি নিরাপদ হয়েছে।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশের ভাষ্যমতে, মানসিক স্বাস্থ্যজনিত জরুরি কলে পুলিশ সদস্যের পরিবর্তে সমাজকর্মী বা অন্য বেসামরিক ব্যক্তিদের পাঠানোর যে বিপজ্জনক পরিকল্পনা মেয়র করেছিলেন, সে বিষয়ে এখনো কোনো ‘আলোচনা শুরু হয়নি।’ এ অযৌক্তিক ধারণাটিই ছিল মামদানির প্রস্তাবিত ‘ডিপার্টমেন্ট অফ কমিউনিটি সেফটি’র মূল ভিত্তি।

পরিকল্পনাটি একটি ‘ডিপার্টমেন্ট’ বা বিভাগ হিসেবে প্রতিষ্ঠার বদলে তিনি এটিকে মাত্র একটি ‘অফিস’ বা কার্যালয় হিসেবে স্থাপন করেছেন। সেখানে রাজনৈতিক মিত্রদের জন্য কিছু পদ সৃষ্টি করা ছাড়া আর কিছুই করা হয়নি। এখন মনে হচ্ছে, ‘পুলিশকে সম্ভাব্য সহিংস মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সামলানো থেকে বিরত রাখা’-সংক্রান্ত পরিকল্পনাটি পুরোপুরি হিমঘরে পাঠানো হয়েছে।
এটা স্পষ্ট, বামপন্থী আদর্শের প্রতি উচ্চকণ্ঠ সমর্থন প্রকাশ করলেও মামদানি বাস্তব পরিস্থিতি বুঝতে পেরেছেন : জেসিকা টিশ এবং নিউ ইয়র্কের পুলিশ বাহিনীর কল্যাণে শহরের অপরাধের হার নি¤œমুখী। প্রকৃতপক্ষে, বুধবার প্রকাশিত এনওয়াইপিডির পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে হত্যাকা-, গুলির ঘটনা এবং গুলিবিদ্ধ হওয়ার সংখ্যা রেকর্ড সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে। বিশেষ করে ব্রঙ্কস এবং নগরীজুড়ে পাবলিক হাউজিংয়ে বড় ধরনের অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
এই অর্জনকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা রাজনৈতিক আত্মহত্যার শামিল হতো। তাই মেয়রকে তার অবস্থান থেকে সরে আসার জন্য অভিনন্দন, ঠিক যেমনটি তিনি অন্য অনেক ক্ষেত্রে করেছেন, যেমন এনওয়াইপিডির স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ ও গ্যাং ডেটাবেস বাতিল করার প্রতিশ্রুতি থেকে সরে আসা, কিংবা ক্লাসের আকার নির্ধারণের আইন ও হাউজিং ভাউচার সম্প্রসারণে সমর্থন দেওয়া। এটি একটি প্রশংসনীয় ধারা, যেখানে মামদানি তার মূল সমর্থকদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, যা পুরো নগরীর জন্যই মঙ্গলজনক।
জনাব মেয়র, দয়া করে এই ধারা অব্যাহত রাখুন।
 

শেয়ার করুন: