শুক্রবার, ১২ জুন ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুবদলের সহ-সভাপতি মনোনীত 

আবু সাইদ আহমদকে  জাসাসের সংবর্ধনা

নিউইয়র্ক

প্রকাশিত: ২২:৪৩, ১২ জুন ২০২৬

আবু সাইদ আহমদকে  জাসাসের সংবর্ধনা

ছবি - নবযুগ

যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ আহমদ নবগঠিত কেন্দ্রীয় যুবদল এর সহ-সভাপতি মনোনীত হওয়ায় তাকে সংবর্ধিত করেছে জাতীয়তাবাদী সামাজিক সংস্থ (জাসাস) যুক্তরাষ্ট্র শাখা।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিটির এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, অতি সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়। কমিটিতে নিউইয়র্ক প্রবাসী যুবদল নেতা আবু সাঈদ আহমদ-কে সহ সভাপতি মনোনীত করা হয়েছে। খবর ইউএনএ’র। 
যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনেরর পক্ষ থেকে আবু সাঈদ আহমদ-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
জাসাস-এর যুগ্ম আহ্বায়ক জাবেদ উদ্দীন ও শেখ হায়দার আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি, যুবদল ও জাসাস নেতা-কর্মীর মধ্যে মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, কাজী আমিনুল ইসলাম স্বপন, আমানত হোসেন আমান, জুয়েল শেখ, এলিজা আক্তার মুক্তা, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাকসুদুল হক, কয়েস আহমেদ, সবুর হোসাইন, এমদাদ রহমান তরফদার, মিয়া মোহাম্মদ হামদু, আকমল হোসাইন, মোহাম্মদ পাটোয়ারী, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ জুলহাস, শেখ মোহাম্মদ নুর ইসলাম, মিয়া হাসু, খন্দকার আব্দুল আজিম, মোহাম্মদ মনসুর আলম, আকিজ মিয়া, আফতাব উদ্দীন, ওয়াদি উল্লাহ, আব্দুল হামিদ, মনিরুল ইসলাম মনির, নার্গিস খান, শাওবাজ আহমেদ, মোহাম্মদ খলিলুর রহমান  প্রমুখ বক্তব্য রাখেন। 
সভায় বক্তারা আবু সাঈদ আহমদ নবগঠিত কেন্দ্রীয় যুবদল এর সহ-সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বলেন, বিগত ১৬ বছরে ফাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে বিএনপি’র পাশাপাশি যুক্তরাষ্ট্র যুবদল সংগ্রামী ভূমিকা পালন করেছে। যুবদলের সেই আন্দোলনে আবু সাঈদ আহমেদ অগ্রনী ভূমিকা পালন করার পুরষ্কার পেয়েছেন তিনি। বক্তারা যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের পাশাপাশি আগামী দিনে আরো প্রবাস থেকে আরো অনেকে নেতা বিএনপি, যুবদল ও জাসাস-এর কেন্দ্রীয় কমিটিতে যোগ্য পদ পাবেন বলে প্রত্যাশা করেন।   
সভায় আবু সাঈদ আহমদ তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদটি শুধু আমার একার না, এটি যুক্তরাষ্ট্র বিএনপি’র আন্দোলনকারী সকল নেতা-কর্মীর। বিএনপির নেতা-কর্মীরা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমি কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছি। এই সম্মান আপনাদের সবার সম্মান। তিনি বলেন, আমি দলের একজন মাঠকর্মী হিসেই কাজ করে যেতে চাই। তিনি দলীয় নেতা-কর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে দল ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অচিরেই যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি হবে। 
আবু সাঈদ আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।    
সভাপতির বক্তব্যে মোহাম্মদ রহমান সায়েম বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপি’র রাজনীতিতে আবু সাঈদ আহমদ শুধু একটি নাম নয়, বরং একটি ব্র্যান্ড। তিনি তার মেধা, যোগ্যতা আর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তা প্রমান করেছেন। তিনি যোগ্য নেতা হয়েই তার যোগ্য পদ পেয়েছেন। এজন্য আমরা যুক্তরাষ্ট্র জাসাস পরিবার খুশি, আনন্দিত, গর্বিত।  
 

শেয়ার করুন: