রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ডেমোক্রেট প্রার্থী শামসুল হককে  বিজয়ী করার আহবান

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৫০, ২৬ এপ্রিল ২০২৬

ডেমোক্রেট প্রার্থী শামসুল হককে  বিজয়ী করার আহবান

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব জোরদারের প্রত্যাশায় ডেমোক্রেট প্রার্থী শামসুল হকের পক্ষে সমর্থন জোরালো হচ্ছে। আসন্ন প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে জ্যাকসন হাইটসে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে তাকে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে।

নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩০ থেকে প্রাইমারি নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্রেট প্রার্থী এবং নিউইয়র্ক পুলিশের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ও বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুল হক। তাকে সমর্থন জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গত ১৮ এপ্রিল শনিবার রাতে জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শামসুল হককে বিজয়ী করার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব জোরদার করতে শামসুল হকের মতো যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর বিকল্প নেই। তারা উল্লেখ করেন, কমিউনিটির সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে এবং নির্বাচিত হলে তিনি অভিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা শামসুল হকের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন। নিজ বক্তব্যে শামসুল হক বলেন, তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং অভিবাসীদের অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেবেন। তিনি কমিউনিটির সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। সভায় অংশগ্রহণকারীরা প্রাইমারিতে তাকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বৃহত্তর বাংলাদেশি কমিউনিটিকে তার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সাবেক কর্মকর্তা ফারুক হোসেন মজুমদার, কাজী তোফায়েল আহমেদ, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া প্রমুখ।
 

শেয়ার করুন: