রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের  সভা

প্রকাশিত: ০০:৪৭, ২৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের  সভা

ছবি: সংগৃহীত


নবযুগ রিপোর্ট
বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের এক বিশেষ সভা গত ২০ এপ্রিল (সোমবার) জ্যামাইকাস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডা. ওয়াদুদ ভূঁইয়া। সভা পরিচালনা করেন সদস্য সচিব বাবুল চৌধুরী এবং প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপন।
সভায় আলোচনায় অংশ নেন নার্গিস আহমেদ, মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, ওয়াসি চৌধুরী, ফারুক আজম, ফারুক চৌধুরী, রুহুল আমিন ছিদ্দিকি, আলী ইমাম, ফজলে রাব্বী, ফারুক হোসেন মজুমদার, শেখ সিরাজ, আক্তার হোসেন, মাইনুউদ্দিন মাহবুব, ফিরোজ আহমেদ, ফেরদৌস খান, নুরুল হক, সৈয়দ এম কে জামান, শাহ আলম, এলিন ওয়াহিদ, ফারহানা চৌধুরী, বেলাল মাহমুদ, এইচ এম জামিল, খন্দকার ফরহাদ, শাহনাজ আলম লিপি, খান শওকত প্রমুখ।
সভায় চলতি বছর একটি মিলনমেলা আয়োজন, গঠনতন্ত্র প্রণয়ন এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা এ বছর পুনরায় ইনডোরে মিলনমেলা আয়োজনের বিষয়ে একমত পোষণ করেন। গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে তিনজন সদস্য লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন এবং অন্যরা বিভিন্ন বিষয়ে মতামত দেন। আলোচনার ভিত্তিতে দুই বছর মেয়াদি ১১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চেয়ারম্যান, এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিরেক্টর পদ রাখার প্রস্তাব গৃহীত হয়। গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং এ দায়িত্ব সংগঠনের আহ্বায়ক ডা. ওয়াদুদ ভূঁইয়ার ওপর ন্যস্ত করা হয়েছে। তিনি এ উদ্দেশ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করবেন।
সভায় সাবেক কর্মকর্তাদের পক্ষ থেকে বর্তমান কমিটির সমালোচনা না করার প্রস্তাব গৃহীত হয়। কোনো মতামত বা আপত্তি থাকলে তা বাংলাদেশ সোসাইটির সাধারণ সভায় উপস্থাপনের জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি, কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কোনো প্যানেলকে সংগঠনের পক্ষ থেকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে ব্যক্তিগতভাবে যে কেউ যেকোনো প্রার্থী বা প্যানেলকে সমর্থন করতে পারবেন।পরবর্তী সভায় গঠনতন্ত্র চূড়ান্ত প্রণয়ন ও অনুমোদন করা হবে। একই সঙ্গে মিলনমেলার সময় ও ভেন্যু নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে কয়েকটি সম্ভাব্য ভেন্যুর সঙ্গে যোগাযোগ করা হবে। সভা শেষে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী নৈশভোজের আয়োজন করা হয়।
 

শেয়ার করুন: