রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

শাহ নেওয়াজ  লায়ন্সের প্রথম  ভাইস গভর্নর

নিউইয়র্ক

প্রকাশিত: ০০:৪৯, ২৬ এপ্রিল ২০২৬

শাহ নেওয়াজ  লায়ন্সের প্রথম  ভাইস গভর্নর

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিরাকিউসে অনুষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর ডিস্ট্রিক্ট ২০-আর২-এর বার্ষিক কনভেনশনে প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পরিচিত এই সংগঠক বর্তমানে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট ও সিইও।

গত ১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর সিরাকিউসে অনুষ্ঠিত বার্ষিক কনভেনশনে শাহ নেওয়াজ ডিস্ট্রিক্ট ২০-আর২ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। এর আগে তিনি প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছিলেন। শুধুমাত্র দ্বিতীয় গভর্নর পদেই প্রত্যক্ষ নির্বাচন হয়। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচিত দ্বিতীয় ভাইস গভর্নর পরবর্তীতে প্রথম ভাইস গভর্নর এবং গভর্নর পদে নির্বাচিত হন।
নির্বাচনে ডিস্ট্রিক্ট-২০ আর২-এর গভর্নর নির্বাচিত হয়েছেন নীনা স্মিথ। তিনি বর্তমান গভর্নর আসেফ বারীর স্থলাভিষিক্ত হবেন। প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শাহ নেওয়াজকে অভিনন্দন জানিয়েছে তার সাফল্য কামনা করেছেন বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান।
 

শেয়ার করুন: