রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট  এসোসিয়েশনের   নববর্ষ উদযাপন

নিউইয়র্ক

প্রকাশিত: ০০:৪৩, ২৬ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট  এসোসিয়েশনের   নববর্ষ উদযাপন

ছবি: সংগৃহীত

নতুন বছরের আবহে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এনএ বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা করেছে। এ উপলক্ষে গত ১৯ এপ্রিল সিটির এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১টা থেকে শুরু করে বিকেল ৬টা পর্যন্ত অনুষ্ঠানের কর্মকান্ড চলে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আড্ডা, শুভেচ্ছা বক্তব্য, ভর্তা ভাতের সাথে ইলিশ মাছ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল হক এবাদ। অনুষ্ঠান পরিচালনা করেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির। খবর ইউএনএ’র। 
অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় পর্বে বাংলা নববর্ষেও ইতিহাস, ঐতিহ্য, দেশ আর প্রবাসের বর্ষবরণ অনুষ্ঠানের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এ বি এম ওসমান গনি, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান দুলাল ও প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান, বোর্ড অব ট্রাস্টির মেম্বার মোহাম্মদ বেলাল হোসেন, ছাইদুর খান ডিউক ও উপদেষ্টামন্ডলীর সদস্য আজিজুন নাহার মুকুল। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথির মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ সাহাদাৎ হোসেন, করিমগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মুক্তার হোসেন, সাবেক সচিব বজলুর রহমান, গাজীপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান, নরসিংদী  ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি ও এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে আজহারুল ইছহাক, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী রুনু, সালাহউদ্দিন আহম্মেদ, ট্রেজারার বিশ্বজিত পাল, কামরুল ইসলাম চৌধুরী মামুন, ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ উদপনের সাথে বাঙালীদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য জড়িত। সেই ইতিহাস ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি প্রবাসে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে বাংলা নববর্ষ উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে। অনেক বক্তা বাংলাদেশে তাদের ছোটবেলার বাংলা বর্ষবরণ উদযাপনের স্মৃতি চারণও করেন। তুলে ধরেন গ্রামের উৎসবমুখর দিনের কথা। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আজিজুন নাহার মুকুল।     
অনুষ্ঠানে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও নবধ্বনি.কম সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ এবং মাসিক ক্রিটিক সম্পাদক আদিত্য শাহীন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রং বে রং এর দেশীয় পোষাক পরে বিপুল সংখ্যক কিশোরগঞ্জবাসী সপরিবারে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। 
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা এবং আরবেনী থেকে আগত কন্ঠশিল্পী সবুজ সঙ্গীত পরিবেশন উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। বিশেষ করে রোকসানা মির্জার নেচে-গেয়ে বৈশাখী আর দেশীয় গান পরিবেশন সবার বিশেষ দৃষ্টি কাড়ে।   
 

শেয়ার করুন: