রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্ক সিটি ট্রানজিটে ‘স্টেশন এজেন্ট’ পদ 

বাংলাদেশিদের সুবিধার্থে ফ্রি  সেমিনারে নানা পরামর্শ

নিউইয়র্ক

প্রকাশিত: ০০:৫৩, ২৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশিদের সুবিধার্থে ফ্রি  সেমিনারে নানা পরামর্শ

ছবি - নবযুগ

নিউইয়র্ক সিটির মেয়র অফিস সহ সিটি প্রশাসনের বিভিন্ন বিভাগে বাংলাদেশীদের চাকুরীর সুযোগ দিন দিন বাড়ছে। এইসক চাকুরীর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এসব পরীক্ষায় কৃতকার্যরাই ভালো বেতনে চাকুরীর করছেন। সম্প্রতি নিউইয়র্ক সিটি ট্রানজিট বিভাগে আবারও ‘স্টেশন এজেন্ট’ পদের জন্য একটি পরীক্ষার ঘোষণা দেয়া হয়েছে। এই পরীক্ষায় অংশ নিতে আগ্রহী বাংলাদেশীদের সুবিধার্থে সিটি ট্রানজিট এ কর্মরত কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়। এতে সংশ্লিস্ট পরীক্ষা বিষয়ে অংশগ্রহণকারীদের প্রাথমিক ধারণা দেয়া হয়। খবর ইউএনএ’র। 

সিটির জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে গত ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সেমিনারে শতাধিক বাংলাদেশি অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার প্রস্তুতি উভয় ক্ষেত্রেই ধারণা দেয়া এবং সহায়তা করা এবং নানা পরামর্শ দেয়া হয়। নিউইয়র্ক সিটি ট্রানজিট এ কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সেমিনারটি পরিচালনা করেন তারেক আহমদ, আহনাফ আলম, মাহমুদা ফেরদৌস, তারিক জাহিরি, মোমিন হোসাইন, সোফাওয়ান চৌধুরী,ফাহিমা জাহান, আজাদ তালুকদার, রুকসানা বেগম, কৌশিক বিশ্বাস, বিধান পাল, সাইফ আজাদ, অসিম চন্দ এবং জুবায়ের আহমদ।
নিউইয়র্ক সিটি ট্রানজিট এ কর্মরত বাংলাদেশি কর্মকতা জুবায়ের আহমদ  জানান, বর্তমানে সিটি ট্রানজিট এ কয়েক হাজার বাংলাদেশি/বাংলাদেশি-আমেরিকান বিভিন্ন পদে সুনামের সাথে কাজ করছেন। অনেকে সুপারভাইজার পদ সহ উচ্চ পদস্থ পদেও কর্মরত। আমরা চাই আরো বাংলাদেশী সিটি ট্রানজিট এ যোগ দিন। এই লক্ষ্যে আমরা ফ্রি সেমিনারের আয়োজন করেছি। তাবে অনেক সাড়াও পেয়েছি। আশা করছি এই সেমিনার অনেকের উপকারে আসবে। তিনি আরো বলেন, আমরা যারা এমটিএ জব করি, আমাদের কোন সংগঠন নেই। তবে আমরা সবাই ‘এমটিএ পরিবার’ হিসেবে বাৎসরিক অনুষ্ঠান করি। আমাদের কর্মকান্ড আর সেবার অংশ হিসেবে আমরা জব বিষয়ক সেমিনার অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ইতিপূর্বেও একাধিকবার আমরা এমন ফ্রি জব সেমিনারের আয়োজন করেছি এবং সাড়াও পেয়েছি। 
 

শেয়ার করুন: