শনিবার, ০৭ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রায়হান জামান এর মাতা ডা. নীলুফার সুলতানার ইন্তেকাল

নিউইয়র্ক

প্রকাশিত: ২২:৩৩, ৬ মার্চ ২০২৬

রায়হান জামান এর মাতা ডা. নীলুফার সুলতানার ইন্তেকাল

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, উৎসব গ্রুপ-এর প্রধান রায়হান জামান এর মাতা ডাক্তার নীলুফার সুলতানা মঙ্গলবার (৩ মার্চ) ভোরে নিউইয়র্কে নিজের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে জয়ী হলেও বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন। মরহুমার নামাজে জানাজা আজই বাদ আসর (বিকল ৪টা) জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে বলে রায়হান জামান জানিয়েছেন। জানাজার পর মরহুমার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন করা হবে।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী রায়হান জামানের মায়ের ইন্তেকালে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।
 

শেয়ার করুন: