শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইউএস ওপেন

১,০০০ ডলারের  টিকিট ১০০ ডলার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৩, ২৮ আগস্ট ২০২৬

১,০০০ ডলারের  টিকিট ১০০ ডলার

ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন যে, সিটির বাসিন্দাদের জন্য ইউএস ওপেন-এর ১,০০০ টিকিট মাত্র ১০০ ডলারে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের সাথে যৌথ উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে।

মেয়র কৌতুক করে বলেন টিকিটগুলো ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে, তবে তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন যে মূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক সাধারণ নিউইয়র্কবাসী এই আনন্দের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
টিকিট সম্পর্কিত প্রধান তথ্য :
তারিখ : আগামী ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের ম্যাচ এবং গ্রাউন্ডস পাসগুলোর জন্য এই টিকিট প্রযোজ্য।
যোগ্যতা : কেবল যাচাইকৃত জিপ কোড থাকা নিউইয়র্ক সিটির স্থায়ী বাসিন্দারা এই টিকিট কিনতে পারবেন।
বিক্রির সময় : বুধবার সকাল ১০টা থেকে টঝঙঢ়বহ.ড়ৎম/ঘণঈঞরপশবঃং ওয়েবসাইটে টিকিটগুলো পাওয়া যাবে।
মেয়র মামদানী বলেন, ‘বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়রা যখন আমাদের শহরে আসছেন, তখন নিউইয়র্কের বাসিন্দাদেরও তাদের খেলা দেখার সুযোগ পাওয়া উচিত।’
 

শেয়ার করুন: