শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কের বিলাসবহুল বাসস্থান কর

১২০০ অধিবাসীকে ভুলে নোটিশ!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০০, ২৮ আগস্ট ২০২৬

১২০০ অধিবাসীকে ভুলে নোটিশ!

ছবি সংগৃহীত

নতুন আদালতের নথিতে মামদানি প্রশাসন স্বীকার করেছে যে, তারা ভুলবশত ১,০০০-এরও বেশি নিউইয়র্কবাসীকে পাইড-এ-তেরে (বিলাসবহুল দ্বিতীয় বাসস্থান) করের নোটিশ পাঠিয়েছিল। এর পাশাপাশি, আক্রান্ত সম্পত্তি মালিকদের জন্য কর ছাড়ের আবেদনের সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কর চালুর অংশ হিসেবে নিউইয়র্ক অর্থ বিভাগ ১৭,০০০ নোটিশ পাঠিয়েছিল। তবে বিভাগটি আদালতে স্বীকার করেছে যে এর মধ্যে অন্তত ১,২১০টি ঠিকানায় ভুলবশত নোটিশ গেছে, যেগুলো প্রকৃতপক্ষে প্রাথমিক বাসস্থান ছিল। এ পর্যন্ত ১১,০০০ জন ছাড়ের জন্য আবেদন শুরু করেছেন এবং ২,৯০টি আবেদন মঞ্জুর করা হয়েছে।
এই করটি মূলত অনাবাসিক বিলাসবহুল বাড়ি (৫ মিলিয়ন বা তদূর্ধ্ব ডলার মূল্যের বাড়ি এবং ১ মিলিয়ন বা তদূর্ধ্ব ডলার মূল্যের ফ্ল্যাট)-এর ওপর প্রযোজ্য। ৫,০০০-এরও বেশি সংক্ষুব্ধ নাগরিকের দায়ের করা মামলার মুখে নিউইয়র্ক শহর প্রশাসন তাদের সিদ্ধান্তের ভুল স্বীকার করতে বাধ্য হয়।
বাদীপক্ষের আইনজীবী ও সাবেক ডেপুটি মেয়র র‌্যান্ডি ম্যাসট্রো এই ঘটনাকে মামদানি প্রশাসনের ‘বিশাল ভুল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘কার ওপর কর প্রযোজ্য তা যাচাই করার বদলে প্রশাসন হাজার হাজার সাধারণ নাগরিকের ওপর তারা নিজেদের বাড়িতে থাকে কি না তা প্রমাণের দায় চাপিয়ে দিয়েছে।’ অবশ্য রাজ্য থেকে প্রাপ্ত ২০২৫ সালের নতুন কর তথ্যের ভিত্তিতে অর্থ বিভাগ জানিয়েছে, তারা আগস্টের শেষ নাগাদ আরো ১০,৮০০টি চিঠি পাঠাবে এবং নাগরিকদের আবেদন প্রমাণের জন্য ৬ অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত সময় দেওয়া হবে। আগামী ৩১ আগস্ট আদালতে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
 

শেয়ার করুন: