শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

গড় ভাড়া সর্বকালের সব রেকর্ড

নিউইয়র্কের আবাসন সংকট  এখন ‘ডেফকন ১’ পর্যায়ে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৪, ১৭ জুলাই ২০২৬

নিউইয়র্কের আবাসন সংকট  এখন ‘ডেফকন ১’ পর্যায়ে

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির আবাসন সংকট এখন সর্বোচ্চ সতর্কাবস্থা বা ‘ডেফকন ১’ পর্যায়ে পৌঁছেছে। নতুন তথ্য এবং সমালোচকদের মতে, গত মাসে ম্যানহাটনে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া সর্বকালের সব রেকর্ড ভেঙে প্রায় ৫,৫০০ ডলারে ঠেকেছে এবং ব্রুকলিনও প্রায় একই পথ অনুসরণ করছে।

নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক লেভিন গত সপ্তাহের শেষের দিকে রিয়েল-এস্টেট জায়ান্ট করকোরান গ্রুপের ‘ইনহ্যাবিট’ ব্লগের সর্বশেষ পরিসংখ্যানের একটি লিঙ্ক যুক্ত করে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন, ‘আমাদের কঠোর ও সাহসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটি একটি চরম সংকট।’
গত জুনের হতাশাজনক পরিসংখ্যান থেকে জানা যায়, ম্যানহাটনে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য ভাড়াটেইদের গড়ে ৫,৪০৮ ডলার গুনতে হয়েছে, যেখানে স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়াও খুব একটা পিছিয়ে নেই, গড়ে ৪,০১৪ ডলার।
অন্যদিকে, ব্রুকলিনে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য ভাড়াটিয়াদের প্রতি মাসে গড়ে খরচ করতে হয়েছে ৪,২৯৭ ডলার।
সিটির এই দুটি প্রধান অঞ্চলের ওপর ভিত্তি করে তৈরি তথ্য অনুযায়ী, গত মাসে ম্যানহাটনে একটি অ্যাপার্টমেন্টের সামগ্রিক গড় ভাড়া ছিল ৫,২৯৫ ডলার। আর ব্রুকলিনের বাসিন্দাদের গুনতে হয়েছে মধ্যক ৪,৩৫০ ডলার; যা গত বছরের একই সময়ের তুলনায় উভয় বরোতেই প্রায় ৮ শতাংশ বেড়েছে।
এসব পরিসংখ্যানই ছিল রেকর্ড পরিমাণ সর্বোচ্চ, যা সিটির এই উদ্বেগজনক ধারাকেই অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থার স্তরের দিকে ইঙ্গিত করে লেভিন টুইট করেন, “নিউ ইয়র্ক সিটির আবাসন সাধ্যের সংকট এখন ‘ডেফকন ১’ পর্যায়ে রয়েছে। আমাদের আবাসন ঘাটতি মোকাবিলায় প্রতিটি ক্ষেত্রে আরো জোরালোভাবে চাপ দিতে হবে।”
‘দ্য সিটি রিপোর্টার’-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভাড়া বৃদ্ধি স্থগিত থাকা এই অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে ২০২৫ সালে অবিশ্বাস্য রকমের ৫৭,০০০টি অ্যাপার্টমেন্ট খালি পড়ে ছিল, যা মোট অ্যাপার্টমেন্টের ৫.৬ শতাংশ।
 

শেয়ার করুন: