ছবি সংগৃহীত
নিউইয়র্কে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ‘এনএসইউ নাইট ২০২৬’ অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে এই আয়োজন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি ইউএসএ আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মুজা। মঞ্চে আরও থাকবেন জনপ্রিয় শিল্পী নাজু আখন্দ, গাজী, তুর্য ও তাঁর ব্যান্ড, শর্মিন এবং সীমান্ত ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে ফ্যাশন শো, ডিজে পার্টি ও নৈশভোজ। লালগালিচায় অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণের সুযোগ থাকবে।
অনুষ্ঠানে প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৮০ ডলার এবং ৪ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য ৪০ ডলার। তিন বছরের কম বয়সী শিশুদের প্রবেশ বিনামূল্যে।
আয়োজকরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সব প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারকে এই মিলনমেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

















