ছবি - নবযুগ
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় বসবাসকারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। একজন কমিউনটি অ্যাক্টিভিষ্ট হিসেবে যার পরিচিতি শুধু জ্যামাইকা নয়, নিউইয়র্ক সিটির ব্রুকলীন থেকে ব্রঙ্কস আর জ্যামাইকা থেকে ম্যানহাটান হয়ে স্ট্যাটান আইল্যান্ড।
যার বড় পরিচিতি তিনি নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রতিষ্ঠাতা ও সভাপতি। পাশাপাশি তিনি ডেমোক্র্যাট দলীয় মূলধারার রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বদানকারী সফল সংগঠক। সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ অতি সম্প্রতি তিনি নিউইয়র্কের ৭১ বছর বয়সী ‘গাই আর ব্রুয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব’ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। এই সম্মাননা অনুষ্ঠানে তিনি দুজন ইউএস সিনেটর সহ ২৫জন জনপ্রতিনিধির কাছ থেকে ২৫টি সম্মাননা লাভ করেছেন। তার এই বিরল সম্মানে তারই সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করা হয়েছে। খবর ইউএনএ’র।
ফখরুল ইসলাম দেলোয়ারের সম্মাণনা প্রাপ্তিতে উৎফুল্ল জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সকল কর্মকর্ত ও সদস্য। তার সম্মানে সংগঠনের পক্ষ থেকে গত ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে দেলোয়ারকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য ক্লাবের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা, ডা. টমাস দুলু রায়, মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, আব্দুল বাসির, শাহাব উদ্দিন সাগর ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩২ এর আগামী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ জে মোল্লা সানি, সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, প্রচার ও জনসংযোগ সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, সমাজকল্যাণ সম্পাদক আলম সরকার, সাহিত্য সম্পাদক ইফফাত ইয়াসমীন, এডভোকেসি সম্পাদক জিল্লুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মইনউদ্দিন পাটোয়ারী, কার্যকরী সদস্য নওশাদ হায়দার, ফিরোজ কবীর ও রিজু মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আমন্ত্রি অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ‘গাই আর ব্রুয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব’-এর এক্সিকিউটিভ লিডার প্রেস্টন বেকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফখরুল ইসলাম দেলোয়ারের তুলনা তিনি নিজেই। নিউইয়র্কের একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে নিঃস্বার্থভাবে সামাজিক দায়িত্ব পালন করে তিনি ফ্রেন্ডস সোসাইটি তথা প্রবাসী বাংলাদেশীদের সবার মাঝে নিজের দৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছেন।
ফখরুল ইসলাম দেলোয়ার তার বক্তব্যে ফ্রেন্ডস সোসাইটি প্রতিষ্ঠার সংপ্তি ইতিহাস তুলে ধরেন এবং তার পিতার আদর্শ উজ্জীবিত হয়ে ছোট বেলায় থেকে কমিউনিটি সেবা করে যাচ্ছেন বলে জানান। তিনি তার সম্মানকে কমিউনিটি তথা বাংলাদেশীদের সম্মান হিসেবে উৎসর্গ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও অনেকেই ব্যক্তিগতভাবে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ফখরুল ইসলাম দেলোয়ার ২০২৩ সালে ইউএস কংগ্রেস সদস্য গ্রেস মেং প্রদত্ত কংগ্রেশনাল প্রক্লেমেশন লাভ করেন। নিউইয়র্ক সিটির সাউথ জ্যামাইকার সবচেয়ে প্রাচীন ডেমোক্র্যাট প্রতিষ্ঠান ‘গাই আর ব্রুয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব’ তার ৭১ বছর পূর্তী উপলক্ষ্যে গত ১৫ মে শুক্রবার সন্ধ্যায় স্প্রিংফিল্ড বুলেভার্ডের অনটন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি তথা সমাজ সেবায় অবদান রাখার জন্য ফখরুল ইসলাম দেলোয়ার সহ ১৪ জনকে সম্মানিত করে। এদিন দেলোয়ার ২৫টি সম্মাণনা পান। তাকে যারা সম্মাণনা প্রদান করেন তাদের মধ্যে রয়েছেন ইউএস সিনেটর চাক শুমার ও কার্স্টেন জিলিব্রান্ড, ইউএস কংগ্রেস সদস্য গ্রেগরি মিক্স, গ্রেস মেং, গভর্ণর ক্যাথি হোকুল, ষ্টেট এটর্নী জেনারেল লেটিশিয়া জেমস, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড (জুনিয়র) সহ ষ্টেট সিনেটর, ষ্টেট অ্যাসেম্বলী সদস্য ও সিটি কাউন্সিল সদস্যবৃন্দ। সম্মাণনাগুলো দেলোয়ারের হতে তুলে দেন ‘গাই আর ব্রুয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব’-এর প্রেসিডেন্ট ড. জিন ফেল্পস, জেনারেল সেক্রেটারী মেনি কফম্যান, এক্সিকিউটিভ সেক্রেটারী পামেলা ব্লফোর্ড ও এক্সিকিউটিভ লিডার প্রেস্টন বেকার। অনুষ্ঠানে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরো উল্লেখ্য, ফখরুল ইসলাম দেলোয়ার বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সন্তান।

















