ছবি: সংগৃহীত
স্বাধীন বাংলাদেশের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরোত্তম) ৪৫তম শাহাদৎ বার্ষিকী আগামী ৩০ মে শনিবার। ১৯৮১ সালের এই দিনে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থানকালে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার ব্রশফায়ারে নিহত হন। দিনটি স্মরণে প্রতি বছরের মতো এবছরও ঐদিন নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাবাসী দোয়া মাহফিল ও খাবারবিতরণ কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়াও নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) পৃথক কর্মসূচী গ্রহণ করেছে।
জ্যাকসন হাইটসের কর্মসূচী সফল করতে দেওয়ান মনির-কে আহ্বায়ক, সারওয়ার খান বাবু-কে প্রধান সমন্বয়কারী, এজাজুল ইসলাম নাঈম-কে তত্ত্ববধায়ক ও আমানত হোসেন আমান-কে সদস্য সচিব করে একটি কমিটিও গঠন করা হয়েছে।
কমিউনিটির সর্বজনীন সংগঠন হিসেবে পরিচিত জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নমী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরোত্তম) ৪৫তম শাহাদৎ বার্ষিকী ৩০ মে শনিবার বিকের ৫টায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে উল্লেখিত কর্মসূচী পালিত হবে। দলমত নির্বশেষে সকল প্রবাসী বাংলাদেশীকে এই কর্মসূচী সফল করতে অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) পৃথক কর্মসূচীর মধ্যে রয়েছে: ৩০ মে শনিবার সন্ধ্যা ৬টায় সিটির ব্রঙ্কসের ১৪৪৫ ওলমাষ্টেড এভিনিউতে (বাংলা বাজার ওয়ে/স্টারলিং এভিনিউ) আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় এিনপি ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

















