ছবি - নবযুগ
নিউইয়র্কের লং আইল্যান্ডে সাংবাদিক শাহাব উদ্দিন সাগর ও শামসুন নাহার নিম্মি দম্পতির বাড়ি ‘নিম্মি’স ভিলায় উদযাপিত হয়েছে বাংলাবর্ষ ১৪৩৩। কমিউনিটির এ প্রিয় দম্পতির আমন্ত্রণে পরিবারের ঘনিষ্টজন ও বন্ধুরা গত শনিবার ২ মে এ উৎসবে যোগ দেন। উৎসব উপলক্ষে ‘নিম্মি’স ভিলার ব্যাক ইয়ার্ড সাজানো হয় বর্ণিল সাজে।

ফুটিয়ে তোলা হয় বাংলার ঐতিয্যের প্রায় সবকিছু। রঙিন পোশাকে উৎসবে উপস্থিত হন আমন্ত্রিতরা। গান, ফান, জোকস ও খাওয়া দাওয়ায় অনুষ্ঠানস্থল পরিণত হয় এক খন্ড মিনি বাংলাদেশে। গ্রামীণ জনপদের ঐতিহ্যগুলো তুলে ধরা হয়ে দিনব্যাপী আয়োজনে। লাইভ ইলিশ ভাজা, পান্তা ও প্রায় ২০ পদের ভর্তা, মিষ্টান্ন, পিঠা-পুলিসহ অন্তত অর্ধশত পদের খাওয়া দাওয়া ছিল অতিথিদের জন্য। মাটির চুলায় রান্না, সরিষা তেলে ইলিশ নিজ হাতে ভাজেন আমন্ত্রিত অতিথিরা খোলা আকাশের নীচে। অতিথিদের নিয়ে ভালোবাসার চিঠিসহ ছিল একাধিক প্রতিযোগিতার আয়োজন। বাংলাদেশের ঢাক-ঢোল, ডালা, কুলা, পালকি, মিষ্টি পান ও মুদি দোকান, চটপটি-ফুচকার স্টল ছিল উপভোগ্য।
রমনার আদলে গাচের নীচে প্রকৃতির অপরুপ সৌন্দয্যে, মেঘে ঢাকা দুপুর গড়িয়ে বিকেলের আবহাওয়া ছিল দারুণ। দুপুরে ‘এসো হে বৈশাখ’র সমবেত সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী শাহ মাহবুব, লেমন চৌধুরী, ফারহানা তুলি, রফিকুল হক টিটো ও শামসুন নাহার নিম্মি। এর পর একে একে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, লেমন চৌধুরী, ফারাহানা তুলি ও রফিকুল হক টিটো। আমন্ত্রিত সংগীত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন ফোবানা চেয়ারম্যান গিয়াস আহমেদ ও এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ। জোকস বলেন রফিকুল হক টিটো। পুরুষদের ভালোবাসার চিঠি লেখার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শহীদ মোহাইমি। দ্বিতীয় হয়েছেন গিয়াস আহমেদ এবং তৃতীয় হয়েছেন মোহাম্মদ সেলিম হারুন। গোলক ধাধার উপহার পর্বে পুরস্কার জিতেছেন নিপু।
দিনব্যাপী উৎসবে অংশ নিয়েছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন আজম, এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাপ্তাহিক ইনকিলাব সম্পাদক জাহিদ আলম, এনওয়াইপিডির সার্জেন্ট হুমায়ুন কবীর, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, কমিউনিটি এক্সিভিস্ট আহসান হাবীব, চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ, কমিশনার মোহাম্মদ হোসেন, কমিশনার মোহাম্মদ সেলিম হারুন, কমিশনার ইঞ্জিনিয়ার এম এ হান্নান, কমিউনিটি নেতা
লুৎফুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদু রশিদ বাবু, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান চৌধুরী রিজভী, রাজনীতিবীদ নুরুল আনোয়ার চৌধুরী বাহার, ব্যবসায়ী শহীদ মোহাইমিন, নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী, লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট শাহীদা হাই, কমিউনিটি নেতা তুহিন। অনুষ্ঠানের ছবি তুলেছেন তুষার পিক, হাবিুল চৌধুরী ও আহসান পলাশ।
আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু পাল্টালেও হালখাতা আর পান্তা-ইলিশের সেই চিরায়ত ঐতিহ্য অমলিন ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠান উপস্থাপনা করেন নুর জাহান রিতু।

















