ছবি: সংগৃহীত
ইউটিলিটি রেট বা পরিষেবার (বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি) ক্রমবর্ধমান খরচ লং আইল্যান্ডবাসীদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে, আলবানি (নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী) থেকে এবার সহায়তার বার্তা আসতে পারে। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির বাজেট প্রস্তাবে পরিবারের জন্য ‘রিবেট চেক’ (নগদ অর্থ ফেরত) দেওয়ার একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই প্রস্তাব অনুযায়ী, যেসব পরিবারের বার্ষিক আয় ১,৫০,০০০ ডলারের নিচে, তারা ৫০০ ডলারের একটি চেক পাবেন। আর যাদের আয় ১,৫০,০০০ থেকে ৩,০০,০০০ ডলারের মধ্যে, তারা পাবেন ৩০০ ডলার।

















