শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

চট্টগ্রাম সমিতির সাধারণ সভা 

কার্যকরী কমিটির মেয়াদ  আরো এক বছর বর্ধিত

নিউইয়র্ক

প্রকাশিত: ১৭:১৮, ৬ নভেম্বর ২০২৬

কার্যকরী কমিটির মেয়াদ  আরো এক বছর বর্ধিত

ছবি : নবযুগ

চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের বার্ষিক সাধারণ সভা গত ১ নভেম্বর রোববার ব্রুকলিনস্থ চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের সভায় সভাপতিত্ব করেন। পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈছা। গীতা পাঠ করেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য পল্লব রায়। 

সংগঠনের কোষাধক্ষ শফিকুল আলম বিগত দিনের আয় এবং ব্যায়ের বিশদ বিবরণ পেশ করেন। রিপোর্ট পেশের পর উত্থাপিত হিসেব বিবরণী সাধারণ সদস্যদের অনুমোদনের জন্য ফ্লোরে দেয়া হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম তাঁর রিপোর্ট পেশ করেন বিস্তারিতভাবে। দায়িত্বগ্রহণের পর থেকে নিয়ে অধ্যাবধি সংগঠনের সার্বিক কার্যক্রমের ইভেন্ট উল্লেখপূর্বক বিস্তারিত তুলে ধরেন রিপোর্টে।  সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশের পরপরই সংগঠনের সভাপতি তাঁর রিপোর্ট পেশ করেন।
তিনি তাঁর রিপোর্টে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন সকলের প্রতি। তিনি বলেন- নির্বাচনকালীন সময়ে প্রতিপক্ষের মিথ্যা প্রচারনার জবাব দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়- অথচ তখনো নির্বাচনের নয়দিন বাকি। তাঁর অনুপস্থিতিতে চট্টগ্রামবাসী তাঁর প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছেন  তার জন্য তিনি নিজের এবং পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর রিপোর্টে যাঁরা চট্টগ্রাম সমিতিকে আর্থিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ করেছেন তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবেনা বলে উল্লেখ করেন। বর্তমানে নিস্পত্তির জন্য অপেক্ষমান দুটি মামলার ব্যাপারে তাঁর দৃঢ় সংকল্পের কথা পুনঃব্যক্ত করেন। 
সভাপতির রিপোর্টের পরপরই “সংবিধান সংশোধনী কমিটি”র প্রধান সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম “সংবিধান সংশোধনী” প্রস্তাবসমূহ পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরেন। বিভিন্ন ধারা এবং উপধারার বিশদ বাখ্যা তুলে ধরেন সংবিধান কমিটির অন্যতম সদস্য, সমিতির সিনিয়র সদস্য মোহাম্মদ নুরুল আনোয়ার। 
সাধারণ সভার রেজুলেশন উত্থাপন করেন ট্রাষ্টি বোর্ডের সম্মানিত কো-চেয়ারম্যান জনাব কামাল হোসেন মিঠু। 
১.হিসেব অনুমোদন 
২.বর্তমান কমিটির মেয়াদ নভেম্বর তিন দুই হাজার ছাব্বিশ থেকে নভেম্বর তিন দুই হাজার সাতাশ পর্যন্ত অথবা মহামান্য আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্ধিতকরণ ।। 
৩.সংবিধানের প্রস্তাবিত সংশোধনী অনুমোদন 
৪.অন্যায়ভাবে এবং অসৎ উদ্দেশ্য সাধনের নিমিত্তে যারা সমিতিকে আর্থিক এবং সামাজিক ক্ষতির সম্মুখীন করেছেন তাদের বিরুদ্ধে সংগঠনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব পেশ।
সভায় উপস্থিত সকল সদস্য সদস্যাগন ভোট প্রদান করেন। মেজরিটি সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত চারটি বিষয় সাধারণ সভায় পাস হয় এবং পাসের দিন থেকে কার্যকর বিবেচিত হবে বলে মত প্রকাশ করেন। 
সাধারণ সভায় বক্তব্য প্রদান করেন সাবেক ট্রাষ্টি চেয়ারম্যান এবং সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সমিতির প্রতিষ্ঠাতা কোষাধক্ষ বর্তমান ট্রাষ্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল আলম চৌধুরী,সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র ট্রাষ্টি মেম্বার মুনীর আহমেদ,  ট্রাষ্টি সদস্য, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজাহান, ট্রাষ্টি মেম্বার সৈয়দ মোশাররফ হোসেন বাবর, ট্রাষ্টি সদস্য আবুল কাশেম চট্টলা,সাবেক নির্বাচন কমিশনার এবং বর্তমান ট্রাষ্টি সদস্য মিজানুর রহমান জাহাঙ্গীর, ট্রাষ্টি সদস্য এবং বিশিষ্ট রাজনীতিবিদ আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা সদস্য সাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জামালাউদ্দিন, মতিউর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল কালাম ( কানেকটিকাট), আব্দুল্লাহ আল মামুন ( নিউজার্সি ),সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আরিফ চৌধুরী,খোকন কে চৌধুরী, আশ্রাব আলী খান লিটন, মোহাম্মদ রুমি, এডভোকেট আব্দুল হামিদ, কাজী ইকবাল, মোহাম্মদ আমিন, মেজেবাউদ্দিন আহমেদ, মোহাম্মদ কাউসার চৌধুরী, বাসন আলী, উত্তম দাস, বর্তমান নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কলিমুল্লাহ মাস্টার, তানিম মহসিন,হাজী তৌহিদুল আলম, জাবের শফি, মোহাম্মদ নুরুল আমিন, আক্তার হোসেন, অজয় প্রসাদ তালুকদার,ইমরুল কায়সার,  নাসিরুদ্দিন, মোহাম্মদ মহিম উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি। 
 

শেয়ার করুন: