ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী ও আলোচিত সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তিনি নিউইয়র্ক রাজ্যেও কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-১৪ থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। তিনি বাংলাদেশী কমিউনিটির নিরাপত্তা, ব্যবসায়ী সমাজ এবং অভিবাসীদের অধিকার নিয়ে কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৯ শে জানুয়ারী) দুপুরে ব্রঙ্কসে তার অফিস মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিবাসীদের সুরক্ষায় বিশেষ গুরুত্বারোপ করে বলেন, অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এটি রাষ্ট্রের সাংবিধানিক অধিকার। আইস-এর কর্মকান্ডের প্রেক্ষাপটে বৈঠকে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, যথাযথ আইনি নোটিশ ও আইনগত প্রক্রিয়া ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না এটি সকলের মৌলিক ও সাংবিধানিক অধিকার। তিনি আরও বলেন, বাংলাদেশী কমিউনিটির কেউ যদি কোনো ধরনের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক বা অন্যায় আচরণের শিকার হন, তাহলে যেন তারা নির্ভয়ে তার অফিসে যোগাযোগ করেন। এ ধরনের যেকোনো ঘটনার বিরুদ্ধে তিনি কমিউনিটির পাশে থেকে অবস্থান নেবেন বলে আশ্বাস দেন। বৈঠকে তিনি আইস বিলুপ্তিরও দাবী জানান। খবর ইউএনএ’র।
কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ তার নির্বাচনী এলাকাবাসী বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। অত্যন্ত আন্তরিকতায় পূর্ন বৈঠকটি পরিচালনা করেন ওকাসিও কর্টজের কমিউনিটি লিঁয়াজো বাংলাদেশী-আমেরিকান নীপা রইস।
বৈঠকের শুরুতে কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জয়নাল আবদীন, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, মোহাম্মদ এন মজুমদার, ফাহাদ সোলায়মান, শামসুল হক, খলিলুর রহমান, ফরিদা ইয়াসমিন মামুন ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আহাদ হোসেন, দিয়া ভাসু সেন প্রমুখ।
বৈঠকে কমিউনিটি নেতৃবৃন্দ ব্যবসায়ীদের নিরাপত্তা, অভিবাসীদের আইনী অধিকার, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। কর্টেজ দৃঢভাবে ঘোষণা করেন যে, বাংলাদেশী কমিউনিটির বিরুদ্ধে যেকোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন এবং কমিউনিটির নিরাপত্তা ও অধিকার রক্ষায় সক্রিয়ভাবে কাজ করবেন।
কংগ্রেস সদস্য ওকাসিও কমিউনিটি নেতাদের আশ্বাস দিয়ে আরো বলেন যে, ব্যবসা, নিরাপত্তা এবং অধিকার রক্ষায় তিনি সব সময় স্বোচ্চার থাকবেন। বাংলাদেশীরা শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে নিউইয়র্কে বসবাস করুক এটাই তার প্রত্যাশা বলেও মন্তব্য করেন ওকাসি কমিউনিটি নেতাদের উদ্দেশ্যে বলেন, অভিবাসীরা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বাঁচার অধিকার রাখে। এজন্য আমি সবসময় সকল অভিবাসীদের পাশে থাকবো। তিনি মনোপলি হোমকেয়ার ব্যবসা বন্ধের জন্য গভর্নও ক্যাথি হোকুলের সাথেও কথা বলবেন বলে জানান। এছাড়াও তার অফিসের জন্য দক্ষিণ এশীয় এডভাইজনী কমিটি গঠন করবেন বলে জানান।

















