ছবি সংগৃহীত
অরেঞ্জ কাউন্টির আনাহেইম হিলস ফেস্টিভ্যাল শপিং সেন্টারে অবস্থিত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সুপরিচিত গ্রোসারি চেইন ‘ভনস’ আগামী ২ জানুয়ারি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ৬ বছরেরও বেশি সময় ধরে পরিচালিত এ স্টোরটি বন্ধের খবরটি নিশ্চিত করেছে এর মূল প্রতিষ্ঠান ‘অ্যালবার্টসনস’।
এলাকাটিতে গত ৩০ বছর ধরে সুপারমার্কেট ব্যবসা চলে আসছে। ১৯৯৩ সালে এটি ‘প্যাভিলিয়নস’ হিসেবে যাত্রা শুরু করেছিল এবং ২০২০ সালে তা ‘ভনস’-এ রূপান্তরিত হয়। কোম্পানিটি জানিয়েছে, কাক্সিক্ষত অর্থনৈতিক সাফল্য না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটি বন্ধ হওয়ার পর সেই স্থানে আমেরিকার জনপ্রিয় স্পোর্টস শপ ‘ডিকস স্পোর্টিং গুডস’ চালু হতে যাচ্ছে। স্টোরটিতে কর্মরত ৭৬ জন কর্মচারীকে অন্য শাখায় স্থানান্তর করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
হঠাৎ এই গ্রোসারি স্টোরটি বন্ধ হওয়ার খবরে স্থানীয় ক্রেতারা মারাত্মক হতাশা প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্মেসি ও বড় পরিসরের এ সুপারমার্কেটটি হারানোর জন্য আক্ষেপ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি গ্রোসারি শপ বন্ধ হওয়ার প্রবণতা বেড়েছে। এশিয়ান সুপারমার্কেট চেইন ‘৯৯ মার্কেট’ তাদের দুটি শাখা বন্ধ করে ১০৩ জন কর্মী ছাঁটাই করছে এবং ঐতিহ্যবাহী ‘সেফওয়ে’-ও তাদের আরেকটি শাখা গুটিয়ে নিচ্ছে।

















