শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৪৭১টি নতুন তদন্ত শুরু করেছে

সরকারি স্কুলে ২ মিলিয়ন  ডলারের জালিয়াতি 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:২৩, ১৭ এপ্রিল ২০২৬

সরকারি স্কুলে ২ মিলিয়ন  ডলারের জালিয়াতি 

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটি স্কুল ডিস্ট্রিক্টের স্পেশাল কমিশনার অফ ইনভেস্টিগেশন বৃহস্পতিবার তাদের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেশের বৃহত্তম সরকারি স্কুল ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান দুর্নীতি, জালিয়াতি এবং অসদাচরণের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত বছর স্পেশাল কমিশনারের দপ্তর এসসিআই সিটির শিক্ষা বিভাগের ডিওই বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক কর্মকা-, আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রায় ১২,০০০ অভিযোগ পেয়েছে। এই দপ্তর ৪৭১টি নতুন তদন্ত শুরু করেছে এবং ৩৯৩টি তদন্ত সম্পন্ন করেছে। শেষ পর্যন্ত ১৫০টিরও বেশি মামলায় শতাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরাধের সত্যতা প্রমাণিত হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই তদারকি সংস্থাটি শিক্ষা বিভাগ এবং সিটির অবসরকালীন তহবিল ব্যবস্থার প্রায় ২ মিলিয়ন (২০ লাখ) ডলারের আর্থিক ক্ষতি শনাক্ত করেছে, যা ২০২৪ সালে উদ্ধার করা অর্থের তুলনায় দ্বিগুণ।
তদন্তের একটি বড় অংশ ছিল কর্মীদের অসদাচরণ, চুরি এবং শিক্ষার্থীদের সাথে অনুপযুক্ত সম্পর্ক বা যোগাযোগকেন্দ্রিক। এসসিআই অনুপযুক্ত বা যৌন অসদাচরণের অভিযোগ সংক্রান্ত ১৫৭টি তদন্ত পরিচালনা করেছে এবং এর মধ্যে ৬২টি ক্ষেত্রে অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে।
 

শেয়ার করুন: