শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ফ্রেন্ডস সোসাইটি ও সেভ দ্যা পিপল’র ‘ফ্রি ফুড’ বিতরণ

নিউইয়র্ক

প্রকাশিত: ১৭:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফ্রেন্ডস সোসাইটি ও সেভ দ্যা পিপল’র ‘ফ্রি ফুড’ বিতরণ

ছবি - নবযুগ

পবিত্র রমজান উপলক্ষ্যে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ও সেভ দ্যা পিপল-এর উদ্যোগে হালাল ‘ফ্রি ফুড’ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকেল পর্যন্ত জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৭ ও ১৬৮ স্ট্রীট থেকে সর্বস্তরের এক জাহার মানুষের মাঝে ১৫ ধরনের ফুড বিতরণ করা হয়। লাইনে দাঁড়িয়ে সংশ্লিস্টরা খাবারগুলো গ্রহণ করেন এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী এই কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করেন। উল্লেখযোগ্য খাবারের মধ্যে ছিলো তেল, পিয়াজ, আলু, মুড়ি, গাজর, আনারস প্রভৃতি। 

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখুরুল ইসলাম দেলোয়ার এবং সেভ দ্যা পিপল-এর কর্ণধার মওলানা শহীদুল্লাহর নেতৃত্বে পরিচালিত ‘ফ্রি ফুড’ বিতরণ কর্মসূচীতে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডস সোসাইটির সাবেক উপদেষ্টা আমিনুল ইসলাম চুন্নু, উপদেষ্টা প্রফেসর বাছের ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি, সাবেক যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হিমু মিয়া, সাহিত্য সম্পাদক রিমি ভূইয়া, প্রচার সম্পাদক সাঈদুল ইসলাম রিয়াদ, অন্যতম কর্মকর্তা নওশাদ হায়দার, শরীফ হোসেন, রিফোজ কবীর প্রমুখ কর্মকর্তা। 
 

শেয়ার করুন: