শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

উইলিয়াম মাইলাম’র মৃত্যু

রাষ্ট্রদূত আনসারির আবেগঘন স্ট্যাটাস

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রদূত আনসারির আবেগঘন স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ঢাকায় থাকা অবস্থায় আচমকা এক দুঃসংবাদ আমার ভেতরটা উলোটপালট করে দিল। চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বিল মাইলাম।

এইমাত্র তাঁর মেয়ে, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলে খবরটি জানলাম এবং পরক্ষণে পেলাম বন্ধু ও সহকর্মি  ঔড়হ উধহরষড়রিপু এর ওয়ার্টসঅ্যাপ ম্যাসেজ। শোকে স্তব্ধ ও গভীর বেদনাহত। ৮৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
রাষ্ট্রদূত আনসারি আরো লিখেন, বিল মাইলামের কাছে আমার ব্যক্তিগত ঋণ অসীম। ওয়াশিংটনে আমার স্থিতু হওয়া থেকে শুরু করে মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম গড়ে তোলা, সাউথ এশিয়া পার্সপেক্টিভস (এসএপি) ম্যাগাজিনের দায়িত্ব গ্রহণ, উইলসন সেন্টারের সাথে যুক্ত হওয়া প্রতিটি পদক্ষেপে তাঁর স্নেহময় দিকনির্দেশনা ও অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি।
বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আমাদের নির্ভরযোগ্য সারথি। ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যোগদানকারী এই পেশাদার কূটনীতিক ১৯৯০-১৯৯৩ সময়কালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার এরশাদ সরকারের শাসনের অবসান ও গণতন্ত্রের অভিযাত্রায় তিনি সেসময়েও ছিলেন বাংলাদেশের মানুষের পাশে।
অবসরের আগে তিনি পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে (১৯৯৮-২০০১) দায়িত্ব পালন করেন। এর আগে লাইবেরিয়ায় (১৯৯৫-১৯৯৮) তাঁর নেতৃত্বে দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে, অনুষ্ঠিত হয় অবাধ নির্বাচন, প্রতিষ্ঠিত হয় নতুন গণতান্ত্রিক সরকার। নাইন ইলেভেনের পর তাঁকে আবারও দায়িত্বে ডাকা হয়। আফগানিস্তানের পুনর্গঠনে বহুপাক্ষিক প্রক্রিয়া গড়ে তুলতে তিনি কাজ করেন এবং লিবিয়ার ত্রিপোলিতে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেন।
 

শেয়ার করুন: